প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন ভোগান্তির দিন শেষ, ঘরে বসেই আয়কর দিন।
সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া করা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব সরকারি কর্মকর্তা কর্মচারী, সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হলো। এছাড়া দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হলো।
তিনি আরও বলেন, কোন প্রতিষ্ঠান কত বেশি আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে পুরস্কারের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক।
দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে আয়কর দেওয়া যায়। তরুণ তরুণীদের অনুরোধ করছি, এ ব্যাপারে করদাতাকে সাহায্য করার জন্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে সব ধরনের কর অনলাইনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও জঞ্জালমুক্ত হোক, এই কামনা করছি।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
৩ দিন আগে