২৫২ এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৪: ৫৮

২৫২ জন এসআইকে রাজনৈতিক নয়, একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন–শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, প্রশিক্ষণে ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘কাকে কোন স্পেসিপিক শঙ্খলার কারণে অব্যাহতি দিয়েছে এটা একাডেমি বলতে পারবে। যেহেতু একাডেমি থেকে তাদের শঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছে।’

অব্যাহতির বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষায় বড় ধাক্কা কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, এটা কোনো ধরনের বড় ধাক্কা না। এর থেকে আরও বেশিও বেরিয়ে যায়। অনেক সময় পুরো কোর্সও বের করে দেয়া হয়। যদি শৃঙ্খলার জন্য হয়, তবে পুরো কোর্সই বের করে দেয়া হয়। বিজিবি থেকে একবার পুরো ব্যাচই বের করে দেয়া হয়েছিল।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো কমপ্রোমাইজ নেই। পুরো ব্যাচের মধ্যে যদি দেখা যায়, তাদের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। তাহলে তাদের বের করে দেয়া হয়।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement