মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেলেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিবর্গকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী পদে নিয়োগদানের জন্য আমন্ত্রণ জানানোর কাজ করছেন

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনের আ, ক, ম. মোজাম্মেল হক, নোয়াখালী-৫ আসনের ওবায়দুল কাদের, নরসিংদী-৪ আসনের নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ঢাকা-১২ আসনের আসাদুজ্জামান খান, চাঁদপুর-৩ আসনের ডা: দীপু মনি, কুমিল্লা-১ আসনের মো. তাজুল ইসলাম, গোপালগঞ্জ-১ আসনের মুহাম্মদ ফারুক খান, দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আানিসুল হক, চট্টগ্রাম-৭ আসনের মোহাম্মদ হাছান মাহমুদ, মৌলভীবাজার-৪ আসনের মো. আব্দুস শহীদ, নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের র, অ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, ফরিদপুর-১ আসনের মো. আব্দুর রহমান, খুলনা-৫ আসনের নারায়ন চন্দ্র চন্দ, ময়মনসিংহ-৯ আসনের আব্দুস সালাম, চট্টগ্রাম-৯ আসনের মহিবুল হাসান চৌধুরী, মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেন, জামালপুর-২ আসনের মো. ফরিদুল হক খান, রাজবাড়ী-২ আসনের মো. জিল্লুল হাকিম, ঢাকা-৯ আসনের সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১৩ আসনের জাহাঙ্গীর কবির নানক, কিশোরগঞ্জ-৬ আসনের নাজমুল হাসান ও টেকনোক্রেট কোটায় স্থপতি ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন ফোন পেয়েছেন।

এ ছাড়া গাজীপুর-৪ আসনের সিমিন হোমেন (রিমি) , ঢাকা-৩ আসনের নসরুল হামিদ, নাটোর-৩ আসনের জুনাইদ আহমেদ পলক, ঢাকা-১৭ আসনের মোহাম্মদ আলী আরাফাত, পটুয়াখালী-৪ আসনের মো. মহিবুর রহমান, দিনাজপুর-২ আসনের খালিদ মাহমুদ চৌধুরী, বরিশাল-৫ জাহিদ ফারুক, খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা, গাজীপুর-৩ আসনের রুমানা আলী, সিলেট -২ আসনের শফিকুর রহমান চৌধুরী, টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম (টিটু) প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে