প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রাজনৈতিক দলগুলোর বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১১: ৫৩
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

চলমান সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। এদিন পর্যায়ক্রমে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও ১২ দলীয় জোটসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৫ অক্টোবর বিএনপিকে দিয়ে শুরু হয় এই সংলাপ। একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে সংলাপ হয়।

এর আগে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আরও এক দফা আলোচনা করেছিল অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবারের বৈঠকের তথ্য জানান।

তিনি জানান, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি (আন্দালিব), ১২ দলীয় জোট, এলডিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়েছে।

জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নে ওইদিন তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ক সংস্কারে ৬ কমিশন গঠনের কথা জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আর গত বৃহস্পতিবার স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী বিষয়ক আরও ৪ কমিশন গঠন করে সরকার। এ নিয়ে মোট ১০ সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

১ দিন আগে

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সিপিবি

দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

২ দিন আগে

৮ দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, কী বার্তা দিল বিরোধী জোট

জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।

৩ দিন আগে
Advertisement