সংসদে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ আইন প্রণয়নের আহ্বান নারী এমপিদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে নারী সংসদ সদস্যরা একটি আলাদা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ ক্ষেত্রে তারা নির্বাচনে সাধারণ আসনে নারী প্রার্থীদের জন্য তহবিল গঠনের একটি আইন চান। এ জন্য সংসদে একটি বেসরকারি বিল উত্থাপনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও এক মতবিনিময় সভায় জানানো হয়। আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক শেয়ারিং মিটিংয়ে নারী নেত্রীরা এসব দাবি তুলে ধরেন।

ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ঢাকায় একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে ১০ জন সংরক্ষিত আসনের বর্তমান ও সাবেক এমপি অংশগ্রহণ করেন।

নারী প্রার্থীদের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তারা বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নারীদের অর্থের অভাব রয়েছে, দলীয় বরাদ্দেও পুরুষ সহকর্মীদের থেকে তারা পিছিয়ে। এ ক্ষেত্রে পাবলিক ফান্ডিং ব্যবস্থা দলগুলোকে সাধারণ আসনে আরও বেশি নারীদের মনোনয়ন দিতে উৎসাহিত করবে। এ জন্য নারী সংসদ সদস্যরা ভবিষ্যতের নির্বাচনে সরকারি তহবিলের পক্ষে সংসদে একটি প্রাইভেট মেম্বারস বিল উত্থাপন করার পরিকল্পনা করছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে নারীদের জন্য তহবিল ও প্রার্থীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান যাতে নারী রাজনীতিবিদদের জন্য একটি সমতাপূর্ণ অবস্থা নিশ্চিত করা যায়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই মতবিনিময় সভাটি পুর্বের একটি আলোচনার ধারাবাহিকতা, যেখানে জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে নারী সংসদ সদস্যরা এ বিষয়ে বিল উত্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. আবদুল আলিম সভায় বেসরকারি বিলের একটি খসড়া উপস্থাপন করেন। তিনি জানান, বিভিন্ন দেশে জেন্ডার নির্দিষ্ট সরকারি তহবিল ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সেসব দেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে এবং প্রার্থী ও নির্বাচিতদের মধ্যে লিঙ্গ ভারসাম্য তৈরি করেছে। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক এমপি রওশন আরা মান্নান বেসরকারি বিল উত্থাপনে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, নারী সদস্যদের এই উদ্যোগটি বাংলাদেশে রাজনীতিতে নারীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড এবং অধিকতর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। এই পথচলায় তিনি পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিলের খসড়াটি জাতীয় সংসদের স্পিকার এবং সংসদীয় স্থায়ী কমিটিসহ প্রধান অংশীজনদের সঙ্গে শেয়ার করা হবে জানিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস বলেন, এ ইস্যুতে দীর্ঘমেয়াদী অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে, যাতে জনসাধারণের মধ্যে ঐক্যমতের সৃষ্টি হয় এবং সংসদের ভেতরে-বাইরের পুরুষ সহকর্মীসহ অন্যদের সমর্থন পাওয়া যায়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন আরমা দত্ত, মাহফুজা সুলতানা মলি, দ্রৌপদী দেবি আগরওয়ালা, শাহিদা তারেক দীপ্তি এবং আশরাফুন নেছা। দলের সাবেক এমপিদের মধ্যে ছিলেন সেলিনা জাহান লিটা, শিউলি আজাদ, এবং অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। এ ছাড়া ছিলেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সাবেক এমপি রওশন আরা মান্নান উপস্থিত ছিলেন। দুই দলের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদের নারী নেত্রীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএসএআইডি’র পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম চৌধুরী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে