স্বরাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড প্রদান করেছে চীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে ‘The Great Wall Commemorative Medal’ প্রদান করেছে চীন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen চীন সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

এ সময় চীনের পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়ের মন্ত্রী Wang Xiaohong স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুনরায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান।

দুই দেশের মধ্যে পারষ্পরিক সম্পর্কের উন্নয়ন, বাংলাদেশ ও চীনের নাগরিকদের (বাংলাদেশে বসবাসরত) নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির ফলে চীন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ রাষ্ট্রীয় সন্মান জানানো হয়।

অ্যাওয়ার্ড হস্তান্তরকালে সুরক্ষা সেবা বিভাগের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধান এবং বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে