প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে বর্তমানে বৈদেশিক অনুদানে পরিচালিত দুই হাজার ৬১২টি বেসরকারি সংস্থা (এনজিও) রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আ ক ম মোজাম্মেল হক জানান, দুই হাজার ৬১২টি এনজিওর মধ্যে বিদেশী ২৬৮টি এবং দেশীয় দু্ই হাজার ৩৪৪টি রয়েছে। বৈদেশিক অনুদান গ্রহণ করা প্রকল্পগুলোর কার্যক্রম জেলা প্রশাসক ও ইউএনও পরিদর্শন, পরিবীক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করেন। বর্তমানে সরকারের সঙ্গে এনজিওগুলোর সুষ্ঠু সমন্বয়ের ফলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ সব ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে বলে মন্ত্রী জানান।
এদিকে সরকারদলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, বর্তমানে দেশের কৃষক/চাষী সমবায় সমিতির সংখ্যা এক লাখ ১২ হাজার ৬৫৮টি। এর মধ্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ৫৮ হাজার ২৮৫ টি ও বিআরডিবির ৫৮ হাজার ৩৭৩টি। সরকার অনুমোদিত পেশাভিত্তিক সময়বায় সমিতির সংখ্যা ৮৬টি।
ঢাকা-১৪ আসনের মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে এদিন তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরের মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদন ক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে স্টান্ডাই ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
সরকারিদলের মোরশেদ আলমের আরেক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিযয়কমন্ত্রী বলেন, ঢাকায় পানির জলাধারগুলো ক্রমেই বিলীনের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী, জলাধারগুলো উন্মুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করার কার্যক্রম চলমান। এছাড়া অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে ঢাকা ওয়াসা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করে থাকে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
২ দিন আগে