দেশে রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্পে স্থবিরতা নেই : গণপূর্তমন্ত্রী

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘দেশে রিজার্ভের কারণে উন্নয়ন প্রকল্প কার্যক্রমে কোনো স্থবিরতা নেই। কোনো উন্নয়ন কার্যক্রমই স্থবির হয়ে পড়েনি। সব কার্যক্রম চলমান রয়েছে। রিজার্ভ নিয়েও আমাদের কোনো সংকট নেই।’

রোববার রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা পরিহার করে কীভাবে দ্রুত করা যায় সেটি নিশ্চিত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কাজের গুণগতমান ভালো করতে গিয়ে অনেক সময় দেরি হয়। সেটি বিবেচনায় রেখে কোনো কাজ যাতে প্রলম্বিত না হয় সে বিষয়ে তৎপর রয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের মতো পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের অভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা বাড়ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনুমতি না নিয়ে কেউ যদি আবাসন গড়ে তোলেন সেটা বেআইনি কাজ। সেই বিষয়টি দেখবেন জেলা প্রশাসক। কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে