নির্ধারিত সময়ে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৬: ১১

নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, পুলিশের কর্মস্থলে যোগ দেওয়ার শেষ দিন আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট)। এদিনের মধ্যে কেউ যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে।

রোববার (১১ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের মোরাল অনেক ডাউন। আমি চেষ্টা করছি পুলিশ যাতে ফিরে আসে। আপনারা দেখছেন পুলিশ ফিরে না আসলে কি হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি। ব্যাংক দখল করে নেবে। এখন মনে হচ্ছে যে যার মতো যা কিছু দখল করে নিতে পারে।

তিনি বলেন, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বলতে চাই পুলিশের যারা এখনো জয়েন করেননি, তাদের সর্বশেষ জয়েন করার দিন হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে কেউ যদি কর্মস্থলে যোগদান না করেন তাহলে ধরে নেব তারা চাকরি করতে ইচ্ছুক নন। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় যোগদান করবেন। যা হয়ে গেছে, অহেতুক কারও গায়ে কেউ হাত দেবেন না। বিচারের প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমি জনগণের কাছে এটুকু বলতে চাই- আপনারা কেউ পুলিশের গায়ে হাত দেবেন না। এখন আপনারাই ভুক্তভোগী হচ্ছেন। যদি ডাকাতি হয়, পুলিশ না থাকলে কি করার আছে? আমি বলব বৃহস্পতিবারের মধ্যে আপনারা (পুলিশ) কর্মস্থলে যোগদান করেন। এটা এখন আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি।

আমার দুই নাম্বার প্রায়োরিটি হচ্ছে, একটু আগে দেখলাম আনসারের একটি অংশ রাস্তা বন্ধ করে দিয়েছে। তাদেরও কিছু দাবি দেওয়া আছে। আমার দাবী হচ্ছে, আপনারা ফিরে যান। আমি কথা দিচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা। আমার পক্ষে তাৎক্ষণিক যা করা সম্ভব আমি তা করব। আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন। অন্যান্য ফোর্স বা বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব। সবাই আমার পরিচিত, আমি যা বলব তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান না যে এখন এক কথা বলব বিকেলে আরেক কথা বলব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে