প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামীতে জাতীয় পাঠ্যক্রমে জমিজমা সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, অনেকে শিক্ষিত হয়েও জমিজমা সংক্রান্ত বিষয়ে কিছুই বোঝেন না। তাদের এগুলো বুঝতে হবে।
রোববার (৩১ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা হল রুমে আয়োজিত ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে আমরা এসএসসির পাঠ্যক্রমে জমিজমার বিষয়াদি অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করছি।
মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যে অসঙ্গতি রয়েছে, তা দূর করা দরকার। আর এজন্য সবাইকে সচেতন হতে হবে। জমি সংক্রান্ত বিষয়ে সবাই জ্ঞান রাখতে হবে।
তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ করে জমির অসঙ্গতি দূর করা হবে। এতে দেশে মামলা ও সংঘর্ষের ঘটনা কমে আসবে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে