নিষিদ্ধ রাইফেল জমা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

আগামী ৭ দিন অর্থাৎ ১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র‍্যাবের ব্যবহারের রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সকালে আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।

তিনি বলেন, যাদের কাছে অনুনমোদিত রাইফেল আছে তারা আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে তাদের বিরুদ্ধে দুইটা চার্জ দেওয়া হবে। অবৈধ অস্ত্র সঙ্গে রাখা ও সরকারি নিষিদ্ধ অস্ত্র রাখা।

সাখাওয়াত হোসেন বলেন, আমি ভিডিওতে দেখলাম যারা এ ধরনের রাইফেল ব্যবহার করেছেন তারা তরুণ। আমি আপনাদের প্রস্তাব দিচ্ছি, আগামী সোমবারের মধ্যে এসব রাইফেল ফেরত দিন। এরপর আমরা হান্টিং শুরু করব। এই অস্ত্র নিষিদ্ধ। এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে