বাসস

স্বাস্থ্যখাতে দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘হঠাৎ করে দুর্নীতি বন্ধ করা কঠিন। তবে, আপনারা আস্থা রাখুন। আমি সারাজীবন দুর্নীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমি থাকাকালীন কোনো রকম দুর্নীতি মেনে নেব না এবং দুর্নীতি করে কেউ রেহাইও পাবে না।’
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী সকাল সাড়ে ১১টায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানকার স্বাস্থ্যসুবিধাগুলো সরেজমিন পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ ছাড়া মন্ত্রী হাসপাতালের অপারেশন থিয়েটার, মুজিব কর্নার, শেখ রাসেল কিডস কর্নার এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবা, রোগীদের খাবার এবং পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে সকাল ১০ টায় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রমে যান এবং সেখানে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও প্রার্থনায় অংশ নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.ফরিদ হোসেন মিঞা, লাইন ডিরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডা. মো. রিজওয়ানুর রহমান, সিভিল সার্জন (নারায়ণগঞ্জ) ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শওকত মহিবুর রব, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, আরএমও ডা. মো. মোশাররফ হোসেন এবং হাসপাতালের চিকিৎসক ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে