নির্বাচনে জয়ী ১৯ নারী প্রার্থীর ১৫ জন আ. লীগের, স্বতন্ত্র ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৬
নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯২ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নে জয়ী হয়েছেন ১৫ জন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৪ জন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল থেকে এ সব তথ্য জানা যায়। ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রতীকে জয়ী ৪ নারীই আওয়ামী লীগের রাজনীতি ও আওয়ামী পরিবারের সন্তান।

বরাবরের মতো গোপালগঞ্জ- ৩ আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর-৬ আসন থেকে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-৩ আসন থেকে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ আসনে জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার, বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা, শেরপুর-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন, গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনী, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ারা ও কক্সবাজার-২ আসনে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির সহধর্মিণী শাহীন আক্তার।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-১ আসনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার, মাদারীপুর-৩ আসনে বর্তমান সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সুনামগঞ্জ-২ আসনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা ও‌ হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জয়ী হয়েছেন।

একাদশ সংসদে সরাসরি আসনে থেকে ২২ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ নারী প্রার্থী দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি ২০ জন নারী প্রার্থী দিয়েছিল। জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ জাতীয় পার্টি এই ৫টি দল মাত্র ১টি আসনে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে।

৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগ ২৬৪ প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে, যার মধ্যে ২০ জন নারী প্রার্থী। জাতীয় পার্টি ২৬৫ জন প্রার্থী দিয়েছেন যার মধ্যে ৯ জন নারী। বাংলাদেশ কংগ্রেস ৯৫ আসনে প্রার্থী দিয়েছে, যার মধ্যে ৯ জন নারী। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ১২২ জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছে, যার ৮ জন নারী। তৃণমূল বিএনপি ১৩৩ আসনে প্রার্থী দিয়েছে, তাদের মধ্যে নারী প্রার্থী ৬ জন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ আসনে প্রার্থী দিলেও নারী প্রার্থী দিয়েছে মাত্র তিনজন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৪৫ আসনে প্রার্থী দিয়েছে, যার মধ্যে নারী তিনজন। গণফ্রন্ট ২১ আসনে প্রার্থী দিলেও তাদের মধ্যে ২ জন নারী। সুপ্রিম পার্টি ৭৯ আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে নারী প্রার্থী ২ জন। বিএনম ৫৪ আসনে প্রার্থী দিলেও নারী ১ জন। কল্যাণ পার্টি ১৬ আসনের মধ্যে ১ জন প্রার্থী। জাতীয় পার্টি জেপি ১৩ আসনে প্রার্থী দিয়েছেন ১ জন নারী। জাসদ ৬৪ আসনে প্রার্থী দিলেও ১ জন মাত্র নারী। বাংলাদেশ জাতীয় পার্টি ৫টি আসনে প্রার্থী দিয়েছে, যার মধ্যে ১ জন নারী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে