সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করছে : এনামুল হক শামীম

বাসস

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আজ শনিবার শরীয়তপুরের সখিপুর থানার দূর্গম চর কাঁচিকাঁটা ইউনিয়নে ৫০ কোটি ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন পদ্মার তীর রক্ষাবাঁধ ও ২৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, মানুষ এখন গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে। এ দেশের কৃষক-শ্রমিক ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে দুর্গম চরাঞ্চলের মানুষও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে। বিএনপি-জামায়াত কখনো মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন।

কাঁচিকাঁটাবাসীদের উদ্দেশ্য শামীম বলেন, ‘আপনারা কাস্টিং ভোটের ৯৮ শতাংশ ভোট দিয়ে আমাকে (নৌকা) বিজয়ী করেছেন। আগামী ৫ বছর আপনাদের পাশে থেকে সেবা ও উন্নয়ন দিয়ে সেই ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। কাঁচিকাঁটাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় প্রকল্প চলছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। কাঁচিকাঁটার উন্নয়নে সর্বোচ্চ কাজ করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে- তা ইতিহাস। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন-ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, উপবিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ, এলজিইডির ভেদরগঞ্জের উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে