আন্দোলনকারীদের বক্তব্য আপিল বিভাগ বিবেচনায় নেবেন: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যদি কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্ররা আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চায়, তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে। যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য আদালত বিবেচনায় নেবেন।

শুক্রবার (১২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এরপর কিন্তু আন্দোলন থাকে না। এরপর কিন্তু কোনো কথা থাকে না। বাংলাদেশে আইনের শাসন চলবে। সেজন্য আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে যারা নেমেছেন তাদেরকে বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনারা পড়ার টেবিলে ফিরে যান। এই আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের যে কাজ এটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের কাজ হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট সময় দিয়েছেন, সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি, আপনারা স্ব স্ব বুদ্ধিতে ক্লাসে ফিরে যাবেন।

এ সময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাইদূর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মোক্তার, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী ও জেলা পরিষদ সদস্য এম এ আজিজ প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে