অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড’ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে সাঈদ খোকন

দেশে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। সরকার সার্বিকভাবে চেষ্টা করছে একটা নিরাপদ শহর নাগরিকদের উপহার দিতে।

বুধবার দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদরঘাট শাখায় আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড’ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা শহরের বিভিন্ন অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই শহর খুবই ঘনবসতিপূর্ণ। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় সেবাদানকারী সংস্থার সক্ষমতা বাড়েনি। তবে সরকার খুবই আন্তরিক। সরকার চেষ্টা করে যাচ্ছে মানুষকে সেবা দিতে, মানুষের পাশে দাঁড়াতে। এরকম দুর্ঘটনার ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। কিন্তু আমাদের প্রবণতা হচ্ছে ভুলে যাওয়া। আমরা এসব দুর্ঘটনা না ভুলে সচেতন থাকলে অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাওয়া সম্ভব।

সচেতনতার কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। যে মারা যায় সে তো চলেই গেলো, পরিবারের সদস্যদের জীবযাত্রা থেমে যায়। বয়স্ক মা-বাবার চিকিৎসা, সন্তানদের পড়াশোনা সবকিছু ব্যাহত হয়। সুতরাং আমরা সচেতন হলে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি।

বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের টেকসই উন্নয়নের মধ্যে থাকতে হবে। এই উন্নয়ন ধরে রাখতে হবে এবং তার ফল ভোগ করতে হবে। সে জন্য আমাদের জানমালের নিরাপত্তা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। এছাড়া একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উপকমিটির সভাপতি এ বি এম সফিকুল হায়দার, সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও তদন্ত কমিটির প্রধান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এই দিন দুপুর ২টায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন ৩৭ নম্বর ওয়ার্ডে ২০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে