সংরক্ষিত নারী আসনে তফসিল মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনগুলোর তফসিল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনগুলোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠক হবে। বৈঠকে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোটগ্রহণের দিন-তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। বৈঠকের পরে ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।’

সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। ৯ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। এবার ৯০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ৭ এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট করতে হবে। এ ভোট সংরক্ষিত আসনের প্রার্থীদের ভোট দেবেন সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা।

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া স্বতন্ত্র ৬২টি আসনে বিজয়ীরাও আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় সংখ্যানুপাতের হিসাবে দলটি সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীকে মনোনয়ন দেবে। বিরোধী দল জাতীয় পার্টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে দু’জন প্রার্থীকে।

এদিকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের নিকট মঙ্গলবার থেকে ফরম বিতরণ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম বিক্রি চলবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে