কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের সদ্য দায়িত্ব নেওয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন। সে সময় সরকারের ভবিষ্যৎ কর্মপন্থাও তুলে ধরা হবে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং ডাকলেন। নতুন সরকারের ভিশন ও মিশনও ব্রিফিংয়ে তুলে ধরা হবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ রোববার (১১ আগস্ট) বৈঠক করবেন উপদেষ্টা। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিগত শেখ হাসিনা সরকারের সময় বিদেশি কূটনীতিকদের দু-দফা ব্রিফিং করা হয়েছিল।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে