প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্রোহী হামলার মুখে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রংপুর বিভাগীয় মত বিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিয়ানমার থেকে বিজিপির (বর্ডার গার্ড পুলিশ) আরও তিন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে হাছান মাহমুদ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মিয়ানমার থেকে আজকে তিনজন সেনাবাহিনীর কর্মকর্তা—একজন সার্জেন্ট, একজন ক্যাপ্টেন ও একজন সৈনিক পালিয়ে এসেছে। তারা আমাদের বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হেফাজতে আছে। ইতোপূর্বে বিজিপির ১৭৭ জন পালিয়ে এসেছিল তাদের নৌপথে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার প্রস্তাব করেছে। আমরা সেটি নিয়ে কাজ করছি। আমরা আশা করছি, খুব সহসা তাদের ফেরত পাঠাতে পারব।
জলদস্যুদের হাতে জিম্মি ২৩ জনকে শিগগির দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে এবং তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমরা আশা করছি, আলাপ-আলোচনার মাধ্যমে সহসা আমাদের নাবিকদের মুক্ত করতে পারব। জাহাজটিও মুক্ত করতে পারব।’
তিনি আরো বলেন, আমাদের নাবিকরা সবাই ভালো আছে, তারা কেবিনে আছে, খাবার-দাবারের কোনো সমস্যা নেই। নাবিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ এ পর্যন্ত করা হয়নি।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে