বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা স্কটিশ এমপির

বাসস
ফয়সল চৌধুরী

সফররত স্কটিশ সংসদ সদস্য, ফয়সল চৌধুরী বাংলাদেশের দ্বাদশ সংসদের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্তভাবে সম্পন্ন করায় প্রংশসা ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সেদেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সাথে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুভেচ্ছা জানানোর জন্য স্কটিশ এমপি ও তার সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে