প্রতিবেদক, রাজনীতি ডটকম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমি আনন্দিত। মন্ত্রণালয়ের অধীনে যেকোনো বিষয়ে দুর্নীতি খবর সামনে আসলে সত্যতা যাচাই করে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো গণমাধ্যমে তথ্য বিভ্রাট করবেন না। একটা মিথ্যা খবরে একজন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠে।’
মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার আগেই এই মন্ত্রণালয়ের বিষয়ে অনেক কিছু জেনেছি। আপনারা সত্য বিষয়গুলো সামনে নিয়ে আসেন। তাহলে আমার সত্যতা যাছাই করে ব্যবস্থা নিতে সুবিধা হবে। সবার কাছে একটা অনুরোধ। অসত্য তথ্য উপস্থাপন করে কাউকে সমাজে ছোট করবেন না। এমন পরিস্থিতি একজন মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে, সেটা চিন্তাও করতে পারবেন না। আমি নিজে এমন পরিস্থিতির শিকার হয়েছি বলে উপলব্ধি করতে পারি।’
মন্ত্রণালয়ের করা অনেক সরকারি ভবনে কর্মকর্তারা উঠতে চান না। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এমনটা হওয়ার কথা নয়। যদি হয়, তাহলে কীভাবে সেখানে কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহী করা যায়, সেই বিষয়ে দেখা হবে।’
মন্ত্রণালয়ের কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন এবং কী পরিকল্পনা আছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, নিজের সততা এবং যোগ্যতা দিয়ে এবং সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ক্ষেত্র নিয়ে আলাদা আলাদা করে বিশেষ ফোকাস দিয়ে কাজে করব।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে