ঈদে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই: রেলমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবারের ঈদে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

তিনি বলেন, ‘এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি; আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।’

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে 'হার পাওয়ার প্রকল্পের' প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ভাঙ্গা যশোর রেল পথ চালু হলেও রাজবাড়ীর ওপর দিয়ে আন্তঃনগর ট্রেন সুন্দর ও বেনাপেল এক্সপ্রেস ট্রেন দুটি চলবে। এছাড়া গোয়ালন্দ ঘাট-পার্বতীপুর একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে।’

এর আগে 'হার পাওয়ার প্রকল্পের' প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ জন নারীর মাঝে ল্যাপটপ বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেকেই পিছিয়ে। যার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা যেটি চিন্তা করে, যা করতে চাই, তা সাধারণ মানুষের কল্যাণের জন্য করে।

বিশেষ করে মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে, নারীরা স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে সফল হতে এটিই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই এই নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে