৯ মার্চ সিটি, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন হবে ইভিএমে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন ইভিএমে এবং বাকিগুলো স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, ‘আগামী ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলিয়ে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন একটি, সিটি করপোরেশনের শূন্য পদে চারটি, পৌরসভার সাধারণ নির্বাচন তিনটি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন (চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন) ১৯০টি, জেলা পরিষদে শূন্য পদে সাতটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।’

‘২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে,’ যোগ করেন তিনি।

জেলা পরিষদ নির্বাচনের সময় ভিন্ন হবে বলেও জানান ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে জাহাংগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সাধারণত স্থানীয় জনগণ অংশগ্রহণ করে থাকেন। সেখানে দলীয় প্রতীক থাকলেও হয়, না থাকলেও হয়। বিএনপিসহ বিরোধীরা যেহেতু বারবারই বলেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না; আমরা গতকাল পত্রিকায় দেখেছি। তারপরও কমিশনের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ জানাব, যাতে সবাই নির্বাচনে আসে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে