লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাবিবুর রহমান পবন। ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে বদলির হুমকি দেয়ার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার দুপুরে ইসি থেকে এ সংক্রান্ত একটা চিঠি জারি হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলো।

নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম সই করা প্রার্থিতা বাতিল সংক্রান্ত একটি চিঠি পবন বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য ভাষায়, আপত্তিকর ও অশোভন কথা বলেছেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিনদিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখান।

এ অভিযোগ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। এরপর তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করে নির্বাচন কমিশন।

১ জানুয়ারি কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন হাবিবুর রহমান পবন। এরপর সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে এর সত্যতা পান।

এ অবস্থায় পবন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি প্রতিবেদন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে পাঠায় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে