‘বিনিয়োগ বৃদ্ধিতে করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। সোমবার বিকেলে আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। যেখানে অংশ নেন বোয়িং, এক্সিলারেট, আমাজন, মেটা, ভিসা কার্ডসহ বড় বড় কোম্পানির প্রতিনিধিরা।

ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হওয়ার আশা প্রকাশ করে উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, ব্যাংক খাতের সংস্কারে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ নেয়া হয়েছে শেয়ারবাজারের দুর্বলতার দূর করারও।

বৈঠক শেষে সালমান এফ রহমান এমপি সাংবাদিকদের জানান, ‘দেশের অর্থনীতিতে অবশ্যই চ্যালেঞ্জ আছে। তবে আমরা তা মোকাবিলা করতে পারব। ডলার সংকটও কমে আসছে।’

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কৃষিখাতে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়। তারা বলেছেন- আমাদের এখানে বিনিয়োগের পরিবেশ আছে।

মেটা (ফেসবুক) বাংলাদেশে এআই নিয়ে কাজ করতে আগ্রহী আছে বলেও জানান সালমান এফ রহমান। এছাড়া অ্যামাজন বাংলাদেশে অলরেডি ব্যবসা করছে। যারা এখন আমদানি রপ্তানি নিয়েও কাজ করতে চায়।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, ভিসা, মাস্টারকার্ড আগামীতে এআই প্রযুক্তি যুক্ত করতে চায়। টোল প্লাজা বা মেট্রোরেলের টিকেট কাটতে লম্বা লাইন ধরতে হয়। সেই সমস্যার সমাধান হবে ভিসা, মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে। পেমেন্ট হবে এআইর মাধ্যমে।

দেশের ব্যাংক খাতের সংস্কার দরকার জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এ বিষয়ে কাজ চলছে। তারল্য সংকট কাটাতে কী করা যায় সেটা নিয়েও আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে