স্বাধীনতা দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ডেস্ক, রাজনীতি ডটকম
ডিএমপির লোগো

আগামীকাল মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।  

তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করার জন্য ওইদিন ভোর ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এজন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহের চালক/ব্যবহারকারীকে নিম্নরূপে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

সোমবার (২৫ মার্চ) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিকল্প সড়ক
১. যেসব যানবাহন ঢাকা থেকে গাবতলী, আমিন বাজার ও সাভার হয়ে আরিচার দিকে যাবে, সেসব যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে