প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্য পাগলের প্রলাপ।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ড. হাছান বলেন, আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তাদের সীমান্তরক্ষীদের আশ্রয় নেওয়া ও মর্টার শেলের আঘাতে দুজন নিহত হওয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত দেশটির(বিজিপি সদস্য ও তাদের পরিবার মিলিয়ে দুপুর পর্যন্ত ২২৯ জন বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিপি ক্যাম্পে থাকা তাদের পরিবারের কয়েকজন বেসামরিক সদস্যও এর মধ্যে রয়েছে। কয়েকজন আহত কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া তাদের মর্টার শেলে বাংলাদেশের সীমানায় দুজন নিহত হয়েছে। তাদের ফেরত পাঠানোর বিষয়ে আলাপ চলছে এবং নৌপথে নেয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ও ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ড. হাছান মাহমুদের প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে গিয়ে সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। মিয়ানমার ইস্যুতে আমরা আগেও ভারতের সহযোগিতা চেয়েছি, এবারেও এই বিষয়ে আলোচনাটা স্বাভাবিক।
সাংবাদিকরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী মিয়ানমার সংকটের জন্য সরকারের নীতিকে দায়ী করেছেন- এমন প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা নেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী যা বলেছে সেটা পাগলের প্রলাপ। তারা ভেবেছিল নির্বাচন পরবর্তী সময়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে। কিন্তু তারা এখন হতাশ হয়ে এই ধরনের কথা বলছে।
এর আগে মন্ত্রণালয়ে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন এবং ভ্যাটিকানের দূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডাল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নরওয়ের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের হাতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন। নরওয়ের সঙ্গে দূষণমুক্ত শক্তি বা ক্লিন এনার্জি বিষয়ে সহযোগিতার পাশাপাশি ভ্যাটিকানের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট দুই দূতের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে