প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডিফেন্ড করার জন্য সব সময় প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক জানিয়েছেন, মিয়ানমারের গণ্ডগোলের আগেও আমরা প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। আমাদের ওপর কোনো আঘাত আসলে আমরা চুপ করে থাকব না।
আজ মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা কোনো সময় আগ্রাসী ভূমিকা নেব না। কিন্তু আমরা প্রস্তুত, আমাদের ওপর যদি কোনোরকম আক্রমণ আসে, আমরা ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব এমন যে, সারাবিশ্বে খ্যাতি আছে। দুশ্চিন্তার কিছু নেই। আমাদের ওপর কোনো আঘাত আসলে আমরা চুপ করে থাকব না।'
ক্রস বর্ডার কিলিং পরিকল্পিত কিছু না মন্তব্য করে তারিক আহমেদ বলেন, ‘এটিতে দুপক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ বর্ডারের ওই পাড়েও দোষ। কিলিং বলতে যেটি বোঝায়, এটি কিলিং না—ইনসিডেন্ট বলতে পারেন। স্মাগলাররা অনেক সময় বিএসএফকেও আক্রমণ করে বসে, তখন তারা গুলি করতে বাধ্য হয়। আমাদের পক্ষ থেকেও যেমন গুলি হয় মাঝে মাঝে।’
ক্রস বর্ডার ইনসিডেন্ট হবে মন্তব্য করে তিনি বলেন, ‘স্মাগলিং যদি বন্ধ থাকে, স্মাগলিং বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী বর্ডার হাট চালু করেছেন। হাটের মাধ্যমেই আমাদের বেচাকেনা হবে। আমাদের যেমন কপি বিক্রি করছে পাঁচ টাকায়, কারওয়ান বাজারে কিনছি ৮০ টাকায়। এই জিনিসটি কিন্তু ওখানেও হয়। বর্ডার হাট হলে ওরাও উপকৃত হয়, আমরাও উপকৃত হই। ওটার ওপরই আমরা জোর দিচ্ছি।’
নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তারিক আহমেদ বলেন, ‘এখন আইন-শৃঙ্খলার অবস্থা আমাদের খুবই ভালো। এসব ছোটখাটো ঘটনা যেটি অর্থনীতির ওপর প্রভাব ফেলবে সেটার জন্য আমরা সজাগ বেশি; এই যে আগুন লাগা—এসবের কিন্তু অর্থনীতির ওপর প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাব পড়বে। অস্থিতিশীল পরিস্থিতি হলে বিনিয়োগকারী আসবে না।’
আগুনের ঘটনাগুলো ষড়যন্ত্র মনে হচ্ছে কিনা সেই বিযয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের বের করতে বলেছেন। উড়িয়ে দেওয়া যায় না। কাকতালীয় ব্যাপার ফটাফট একটার পর একটা হয়ে যাবে, যদিও এই মৌসুমটি ওরকমই। শুষ্ক মৌসুমে সাধারণত হয়। তবুও এটি দেখা উচিত বলে মনে করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে