প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যথাসম্ভব এসি না ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
সোমবার (২৮ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে (নভেম্বর-ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
এদিকে একই রকম আদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছিল। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
৩ দিন আগে