প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, তাদের হাতে মারণাস্ত্র তুলে দেওয়া হয়েছে, যা ঠিক হয়নি।
আজ রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশ বাহিনীকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারেন না। এই পুলিশ জনগণের পুলিশ।
সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে আমি সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। এটা বোধহয় ১৫-২০ বছর আগে দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি।
তিনি আরও বলেন, পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে। এই পুলিশ জনগণের পুলিশ।
তিনি বলেন, পুলিশের মনোবল ভেঙে গেছে। অন্যায় হয়েছে। যারা অন্যায় করেছে তার জন্য তারা শাস্তি পাবে। পুলিশকে তারা ব্যবহার করেছে, আপনারা তাদের ধরেন। আমি বলব যারা হুকুমদাতা ছিল তাদের শাস্তি হওয়া দরকার। আমাদের দেশে, না পারলে বিদেশে।
তিনি বলেন, এটা কোনো কথা হলো না। আপনি হুকুম দিয়ে ছেলেপিলে মারবেন, জনগণকে মারবেন আর জনগণ এটা করবে। আবার আসেন। দেখেন জনগণ কী করে। ছিঁড়ে ফেলবে এবার। হুকুমদাতাকেই আমাদের বের করতে হবে। কারা পুলিশকে এরকমভাবে ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্যটা কী।
তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছেন। এমনই চাটুকার তৈরি করেছেন যে মানুষ মরে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে, সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে