সব স্তরের শিক্ষার্থীদের ন্যূনতম কর্মসংশ্লিষ্ট দক্ষতা দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত কর্মসংশ্লিষ্ট দক্ষতা আছে, সব শিক্ষার্থীদের ন্যূনতম সেসব দক্ষতা দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ের ওপর আমাদের জোর দিতে বলেছেন। কারণ এবার ‘কর্মসংস্থান সৃষ্টি’ আমাদের রাজনৈতিক অঙ্গীকার। স্মার্ট সিটিজেন গড়ার জন্য কর্মসংস্থান গড়তেই হবে, এ লক্ষ্যে আমাদের মাল্টি স্কিল (বহুমুখি দক্ষতা) স্মার্ট সিটিজেন খুব প্রয়োজন।

রবিবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয় পর্যায় শেষ করতে আমাদের যে প্রতিবন্ধকতা আছে, তা নিরসণ করতে হবে। প্রায় এক কোটির ঊর্ধ্বে শিক্ষার্থীদের এই বিশাল জনগোষ্ঠী, যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে, প্রধানমন্ত্রী তাঁদের প্রতি প্রতি যত্নশীল হতে বলেছেন। শেখ হাসিনার নির্দেশে শিক্ষায় নানা রূপান্তরের কাজের সূচনা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রূপান্তরের এই সূচনার ভিতগুলো রচনা করে দিয়েছিলেন। সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে শিক্ষা পরিবারের সবাই এ বিষয়ে কাজ করেছি। এই চ্যালেঞ্জ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা গত ৫ বছর দেখেছি শিক্ষার সব কাজেই একটা ধারাবাহিকতা থাকে। ফলে এখানে নতুন করে বা হঠাৎ করে কোনো কিছু চিন্তা করার অবকাশ খুবই কম। সেই ধারাবাহিকতার মধ্যেই রূপান্তর, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করব।

নওফেল বলেন, বিশ্ববিদ্যালয় বা গবেষণা ইনস্টিটিউট পর্যায়ে গবেষণার ওপর জোর দিতে বলা হয়েছে। এ জন্য আমাদের পুরো শিক্ষা পরিবার নিয়ে ভাবতে হচ্ছে। প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিকে উত্তরণ করা শিক্ষার্থীর যদি মাধ্যমিক পর্যায়ে যেতে কষ্ট হয়, সেখানে গবেষণার জন্য শুধুমাত্র আলোচনা করে সর্বোচ্চ ইম্পেক্ট পাওয়া কঠিন হবে। এই লক্ষ্য নিয়েই নতুন শিক্ষাক্রমের কাজ হয়েছে। শিক্ষাক্রম নিয়ে সমালোচনা থাকা স্বাভাবিক। যেখানে দুর্বলতা বা সমস্যা থাকবে তা সংশোধন করা হবে। মূল্যায়ন নিয়ে যে সমালোচনা আছে, এটা যেন প্রতিবন্ধকতা হিসেবে পরিণত না হয়। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের ও শিক্ষাবিদদেরও অনেক মতামত আছে। আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

শিক্ষার্থীদের কর্মদক্ষতার বিষয়ে চাকরিদাতাদের অনেক ইনপুট আছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে প্রবেশের জন্য তারা শিক্ষার্থীদের কোন কোন দক্ষতা প্রত্যাশা করে সেগুলো আমাদের অবশ্যই থাকতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে