প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা এবং তাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন সদ্য সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর সোমবার দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
সাবেক এই মন্ত্রী বলেন, গণভবন, জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন স্থাপনায় হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ভাঙচুর, ৩২ নম্বরের ঐতিহাসিক মুজিব ভবনসহ আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করার ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। এমনকি দেশের বিভিন্ন স্থানে থানা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্যের বাড়ি, প্রশাসনিক ভবন, কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এ অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কাজেই উদ্ভূত অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের মনোবল শক্ত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।
২ দিন আগে
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, যেসব দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যুক্ত, তাদের জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। হেফাজতের মুরব্বিরা তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে ‘পরামর্শ’ দিয়েছেন। নির্বাচনি জোটে থাকলেও আলাদা করে এসব দলের মধ্যে ঐক্য এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও কেউ কেউ কথা বলেছেন।
২ দিন আগে
সাইফুল হক বলেন, আবু সাঈদসহ জুলাই শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। শহিদরা বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের রাষ্ট্র তার উলটো পথে হাঁটছে। অভ্যুত্থানের পর শোষণ-বৈষম্য আরও বেড়েছে, বেকারত্ব- চাকরিচ্যুতি, অভাব-দারিদ্র্যও আরও বেড়েছে।
২ দিন আগে
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২ দিন আগে