প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যদি গাছ লাগান, গরমে ছায়ায় আরাম পাবেন। ফল গাছ হলে তো খেতেও পারবেন। নিজের গাছের ফলের তৃপ্তিই আলাদা। আমরা সবাই মিলে গাছ লাগিয়ে নিজেদের পরিবেশটা সুরক্ষায় মনোযোগ দেই। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশকে ও দেশের মানুষকে সুরক্ষা দেওয়া। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও প্রকৃতিকে রক্ষা করা।
বুধবার (জুন ০৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলের কাছে অনুরোধ থাকবে যেখানেই পারেন আপনারা গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন। আর বনজ গাছ লাগালে সেটা বড় হলে বিক্রি করে টাকা পাবেন। ভালো টাকা পাওয়া যায় এখন। আর ঔষধি গাছ সেটা ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে।
তিনি বলেন, সবাই যদি গাছ লাগায়; শুধু আমাদের বাড়িঘর না, কর্মস্থল, অফিস আদালত, স্কুলকলেজ, মসজিদ-মাদরাসা যেখানেই জায়গা আছে সেখানে গাছ লাগান। আপনারা যদি গাছ লাগান এত গরমে গাছের নিচে গেলে ছায়াটা পাবেন, ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা, আরামদায়ক।
ছাদ বাগানসহ গাছ লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজের হাতে গাছ লাগানোর তৃপ্তিটাই আলাদা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, সেই সঙ্গে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে; খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। সুন্দর জীবন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সুন্দর পরিবেশ দরকার।
অতিমাত্রায় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন এবং মাটির উর্বরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পলাশ এবং কদবেল (wood-apple) গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।
শের-ই-বাংলা নগরে ৫ থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরিবেশ মেলা এবং ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
এর আগে প্রধানমন্ত্রী বন্য প্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কার ২০২৩ ও ২০২৪; জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৩ এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করে প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
৩ দিন আগে