প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। বুধবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেন। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।
গত শনিবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) এ এফ এম আনজুমান কামাল এ সংক্রান্ত এক পত্রে জানানো হয়, ২০২৩ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৮৮ জন পুলিশ সদস্য দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ ব্যাজ পাবেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন। আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে এই পুলিশ সপ্তাহ।
তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ভাষণ দেন।
প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেন। এরপর ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক তুলে দেন।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
১ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে