দেশের সব মানুষের জন্য এক আইন এক সংবিধান: ড. ইউনূস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৪: ৫৭

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সব মানুষের জন্য এক আইন এক সংবিধান।

এদিন দুপুরে হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। দুপুর সোয়া বারোটায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

প্রধান উপদেষ্টা বলেন, বিভক্ত হয়ে নয় সবাই ঐক্যবদ্ধভাবে সংকটের সমাধান করতে হবে। ড. ইউনূস বলেন, আইনের অধিকার সবার সমান। ধর্ম বা জাতি দিয়ে নিজেদেরকে বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ড. ইউনূস। বলেন, এখন বিভেদের সময় নয় দেশ গড়তে হবে। অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে সবার কাছে সহায়তা চান প্রধান উপদেষ্টা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে