রাষ্ট্রপতির কাছে তিন দেশের দূতের পরিচয়পত্র পেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ড, গুয়েতেমালা ও আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূতরা।

আজ মঙ্গলবার ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমমো লাডেভিরতা, গুয়েতেমালার অনাবাসিক রাষ্ট্রদূত ওমার কাসেন্দা সোলারিস এবং আয়ারল্যান্ডের সোলারেস বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে পৃথকভাবে পরিচয়পত্র জমা দেন।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ এবং দু’দেশের জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধিকে বাংলাদেশ অগ্রাধিকার দেয়।

রাষ্ট্রপতি বাংলাদেশে বিরাজমান বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার উল্লেখ করে রাষ্ট্রদূতদের দ্বিপাক্ষিক সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিকতা বিবেচনায় বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে এটি একটি আর্থ-সামাজিক সমস্যায় পরিনত হয়েছে। তিনি রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে তাদের আগ্রহের কথা জানান।

তারা সম্প্রতি ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর ক্ষয়ক্ষতির জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন এবং ঘুর্ণিঝড় রিমালসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে