প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সব বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ। শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে বলেছি।
প্রসঙ্গত, চার মাস আগে ভিসা পাওয়া এবং সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও মালয়েশিয়ার বেঁধে দেওয়া সময়ের মধ্যে (৩১ মে ২০২৪) দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের ১৭ হাজারের বেশি কর্মী।
শুক্রবার ৫ ঘণ্টার জন্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ঘোষণা দিয়েছেন, এসব কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই ১৮ হাজার কিন্তু নতুন লোক বা নতুন চাকরি না। মালয়েশিয়া সরকার ৩১ মে একটা তারিখ দিয়েছিল, ওই তারিখের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। নানান জটিলতার কারণে ১৭ হাজার প্লাস কর্মী যেতে পারেননি। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, চুক্তি হয়েছে, ভিসা হয়েছে। কিন্তু ওনারা যেতে পারেননি।
আসিফ নজরুল বলেন, দ্বিপাক্ষিক আলোচনার আগে স্যার (ড. ইউনূস) আমাকে বললেন, তোমার ১৮ হাজারের কথা বলে দিয়েছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে থেকে আলোচনায় ১৮ হাজার শ্রমিকের যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন আছে, এটার মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব আমরা। মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে আজ রাতে এক অনুষ্ঠানে বৈঠকে বসব। আমরা এটা নিয়ে কথা বলব।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।
১ দিন আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
৩ দিন আগে