প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনরি।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত, পুনরায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, জ্বালানি মহাপরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করব। বাংলাদেশে জাপানিজ কোম্পানিগুলোর কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, জাপান বাংলাদেশর পরীক্ষিত বন্ধু। জাপানিজ কোম্পানিগুলোর বিনিয়োগকে আমরা অগ্রাধিকার দেই। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আন্দু ইউজি উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১ দিন আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে