ভোটকেন্দ্র পেশিশক্তি মুক্ত রাখার নির্দেশ সিইসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২: ০৭
শুক্রবার বেলা ১১টার দিকে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ভোটকেন্দ্রে কারচুপি, অনিয়ম ও পেশিশক্তি মুক্ত রাখা নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বৈঠক হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটার সাধারণ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে।’

সিইসি বলেন, ‘আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতর থাকব না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারি, কোনো রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক ও যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে