প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুসলমানদের সবচয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে অট্টহাসি চলছে।
তিনি আজ বৃহস্পতিবার গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে নিহত খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনির পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আজ ঈদের দিন আমি গুম হওয়া ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত নুরু ও পুলিশের কথিত বন্দুকযদ্ধে নিহত জনির বাসায় গিয়ে দেখি সেখানে শোকের মাতম চলছে। তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ নেই। তাদের স্ত্রী ও সন্তানরা এখনও শোকে কাতর।
তাদের পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ আনন্দ আজ বিবর্ণ। বিএনপি নেতা-কর্মীরাসহ দেশের বেশিরভাগ মানুষ কোনোভাবে নির্যাতিত। তাই সবাই কোনো না কোন দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে। এই ঈদেও মানুষের মধ্যে কোনো শান্তি নেই, সুখ নেই। এভাবে আর চলতে পারে না। এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে না।
তিনি বলেন, প্রতিটি হত্যা ও গুমের বিচার একদিন হবে। গুম করে, হত্যা করে, নিপীড়ন করে, ডামি নির্বাচন করে সরকার পার পাবে না।
ঈদের দিন প্রথমে তিনি গুম হওয়া ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নারায়নগঞ্জে নুরুল আলম নুরুর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। এরপর তিনি যান কথিত বন্দুকযুদ্ধে নিহত জনির খিলগাঁওয়ের বাসায়। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নিহত জনির কবর জিয়ারত করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
১ দিন আগে
জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
২ দিন আগে