প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।
জানা যায়, রিমালের তাণ্ডবের পর এখন পটুয়াখালীর অবস্থা অনেকটা স্বাভাবিক। তাই আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলায় তিন লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
কৃষির ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার এবং মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলাপাড়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। ৩ হাজার পুলিশ সদস্যসহ র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক
১ দিন আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে