সুইডিশ রাজকুমারী ঢাকায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়াকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

আজ সোমবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আগামী ২১ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরের কথা রয়েছে রাজকুমারীর।

রোববার সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদের রাজকুমারী সঙ্গে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়ন যাত্রা সম্পর্কে জানা এবং জলবায়ু, লিঙ্গ সমতা, সবুজ ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করা।

এ সফরে রাজকুমারীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তরুণ ছাত্র ও উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এ প্রতিনিধি দল সবুজ এবং ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক ক্ষেত্রের ভূমিকার উপর আলোকপাত করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। সফরের দ্বিতীয় দিন তারা খুলনার কয়রা উপজেলায় যাবেন। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলও পরিদর্শন করবেন তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে