প্রতিবেদক, রাজনীতি ডটকম

পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন।
রোববার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের টেপ্রিগঞ্জ বাজার হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ভোটে অংশ নেয়নি। তারা কীভাবে ক্ষমতায় যেতে চায়? ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি। কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নেতারা ভোটে অংশ নিয়েছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ায় তাদের অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের ওপর ভর করে আছে যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এটা তাদের দিবাস্বপ্ন। এটা কোনো দিন হবে না। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন তারা দেশের শান্তি চায় না।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে গ্রামের নারীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগী সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহসভাপতি ও টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম নুরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক নির্মল কুমার শর্মাসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে