সমঝোতার ছয়টির চারটিতেই ‌‌‌স্বতন্ত্রে ধরাশায়ী আ. লীগের শরিকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের লোগো

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ৬ আসনের ৪টিতেই পরাজিত হয়েছেন শরিক দলের নেতারা। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন জোট শরীক দলের শীর্ষ তিন নেতা। রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

গত ১৭ ডিসেম্বর ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি দুটি, জাসদ তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২ এবং লক্ষ্মীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী প্রত্যাহার করে নেয় দলটি। কিন্তু ওই আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়ে যায়।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হলেন ৬ বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। নৌকা প্রতীক নিয়ে মঞ্জু পেয়েছেন ৬১ হাজার ৯৯৬ ভোট। অন্য দিকে ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৫৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মহিউদ্দিন মহারাজ। মহিউদ্দিন মহারাজ একসময় মঞ্জুর রাজনৈতিক সহকারী ছিলেন।

কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন সাবেক মন্ত্রী ও টানা তিনবারের সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ট্রাক প্রতীক নিয়ে ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান কামারুল আরেফিন।

রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশার কাছে পরাজিত হয়েছেন টানা তিনবারের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে জাসদের প্রার্থী মোশারফ হোসেন ৩৩ হাজার ৮১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

অন্যদিকে বরিশাল-২ আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বগুড়া-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৪ দলীয় জোটের আসন বণ্টন আলোচনার শুরু থেকেই গুরুত্ব পান স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগ দলের প্রার্থী প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে