একটি গোষ্ঠী নারী সমাজকে বিপথে নিতে চায় : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘একটি গোষ্ঠী নারী সমাজকে বিপথে নিয়ে যেতে চায়। তাই আমাদের প্রতিটি মা-বোনদের সতর্ক থাকতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, নারী সমাজকে জাগ্রত করতে হবে।’

বুধবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় কলেজের শিক্ষকরা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কাউন্সিলরসহ দলীয় নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উল্লেখ করে নানক বলেন, ‘এই বাংলাদেশ একসময় অন্ধকারাচ্ছন্ন দেশ ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করে হায়েনারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার সুদক্ষ নেতৃত্ব দিয়ে এ দেশকে এখন ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ এর দিকে নিয়ে যাচ্ছেন।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা তাকিয়ে দেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে- তিনি কী সাধারণ জীবনযাপন করেন। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন আবার ধর্ম-কর্মও করেন। তার দিনের শুরু হয় ফজরের নামাজ পড়ে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। দীর্ঘ জীবনে লড়াই সংগ্রাম অতিক্রম করে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। পাঁচবার প্রধানমন্ত্রী হয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।

ঢাকা-১৩ আসনের কিশোর গ্যাং নিয়ন্ত্রণের কথা জানিয়ে এ আসনের এমপি বলেন, আমি নির্বাচনের আগে এক সভায় বলেছিলাম- এই এলাকায় কিশোর গ্যাং থাকবে না। প্রশাসনের উদ্দেশ্যে আমি সেদিন বলেছিলাম- ৭ জানুয়ারির মধ্যেই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হবে। ১০০ হাত মাটির নিচে থাকলেও সেখান থেকে খুঁজে বের করে জেলখানায় পাঠাতে হবে। প্রশাসনের সহায়তায় এখন কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

১ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে