বিএনপি-জামায়াত মানুষের স্বার্থের বিরোধিতা করে : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানেআ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত নামক দেশবিরোধী অপশক্তি এখনো বাংলাদেশ বিরোধি অপকর্মের সাথে লিপ্ত। এরা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের বিরোধিতার নামে, দেশরত্ন শেখ হাসিনার বিরোধিতার নামে প্রকারান্তরে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়।

শনিবার (৩০ মার্চ) মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপ কমিটি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব হলো যাদের প্রয়োজন, যারা অভাবী তাদের সহযোগিতা করা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি। ইফতার মাহফিলের নামে পাঁচ তারকা মানের হোটেলে ব্যয়বহুল খাদ্য সামগ্রী গ্রহণ না করে আমরা মানুষের জন্য মানবিক কার্যক্রম করছি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, করোনার সময় বঙ্গবন্ধুকন্যার নির্দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। করোনায় মানুষ যখন মারা গিয়েছে আমরা তাদের সৎকার, দাফনসহ

শেষকার্য করেছি। আমরা কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছিয়ে দিয়েছি। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব। অন্যদিকে বিএনপি-জামায়াত নামক তথাকথিত রাজনৈতিক দল করোনার সময় বলে বেরিয়েছে যে লাখ লাখ মানুষ মারা যাবে। লাশ রাস্তায় পড়ে থাকবে। দাফন করার লোক পাওয়া যাবে না। সেই সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে, সেবা না দিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করেছে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের তৃণমূলের মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। তাদেরকে সাথে নিয়ে আমরা দেশবিরোধি সকল অপশক্তিকে মোকাবেলা করব। এই দেশবিরোধি অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে দেশের মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের সকল অপকর্মকে আমরা প্রতিহত করে দেশকে আরও উন্নয়ন ও সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি ডাক্তার দিলীপ রায়, শহীদ সেরেনিয়াবাদ, উপদেষ্টা কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন হেলাল, শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে