তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি দলটির নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রোববার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

বিএনপি নেতা মইন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. মইন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন তবে তাদের ধ্বংস অনিবার্য।

মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নতুবা বারবার তারা অবিশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মইন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষয়গুলো আলোচনা করুন। নয়তোবা তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি কেন কোনো রাজনৈতিক দলকে নিশ্চহ্ন করার মাথাব্যথা বাংলাদেশ আওয়ামী লীগের নেই।

সরকার বিরোধীদের সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধীদল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার।

পাট ও বস্ত্র মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নবীন বরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম এ সত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে