শিক্ষকতা, লেখালেখি ও টকশো থেকে তথ্য মন্ত্রণালয়ে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ছবি

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। একসময় দেশের বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লিখতে শুরু করেন। সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেন টকশোতে। গড়ে তোলেন সুচিন্তা ফাউন্ডেশন। আওয়ামী লীগের একজন তরুণ থিংট্যাঙ্ক হিসেবে স্বল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন।

২০২২ সালে আওয়ামী লীগের সম্মেলনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হন। পরের বছর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নায়ক ফারুক মারা গেলে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। নির্বাচিত হন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

মোহাম্মদ আলী আরাফাত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তর বণ্টন-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তিনি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

তিনি সুবক্তা হিসেবে পরিচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে