সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: গণপূর্তমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সরকারি চাকুরেদের নামে দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, এতে দলের কিছুটা ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তবে এরা কেউ দলের লোক নয়।

বুধবার (১০ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তা প্রমাণ হওয়া না হওয়া আদালতের ওপর নির্ভরশীল। আমি চাই, দুর্নীতির সবগুলো ঘটনাই বিচারে যাক, বিচারে গিয়ে দোষী প্রমাণিত হলে তাদের বিচার হবে, শাস্তি হবে। পত্রিকার লেখালেখি বা টেলিভিশনে প্রমাণিত-এটা আমি বলতে পারব না। কারণ আমি প্রমাণে বিশ্বাস করি, আদালতও প্রমাণে বিশ্বাস করে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে মন্ত্রী হিসেবে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন মন্ত্রী।

এসময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহাদুর আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে