কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার বিকেলে রাজধানীর আদাবর, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন বিকেলে সাবেক এই প্রতিমন্ত্রী আদাবর এলাকার শেখেরটেক ১২ নম্বর থেকে গণসংযোগ শুরু করেন। পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক উপস্থিত হওয়ার আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে সয়লাব হয়ে যায় পুরো এলাকা।

সেখান থেকে রাজধানীর তুরাগ হাউজিং এলাকায় যান নবম ও দশম সংসদের এই সংসদ সদস্য। সেখান থেকে ঢাকা উদ্যান এলাকায় যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

এসময় তিনি স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। জনগণের মাঝে ভোটের একটা আমেজ রয়েছে। যা এই মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগরে ফুটে উঠেছে।

গণসংযোগকালে গণমাধ্যম ও স্থানীয়দের কাছে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন নানক।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দেবেন। স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আবারও নৌকাকে জয়যুক্ত করবে।

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, আদাবর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম শুভসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে